• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা

১৭ জুলাই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: অনেক কারণেই ছবিটি বিশেষ। প্রথমত এটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। অস্কারজয়ী এ নির্মাতার ছবি নিয়ে বিশ্বজোড়া দর্শকের আলাদা আগ্রহ থাকে। তারওপর ছবিটি নির্মিত হয়েছে গ্রিক মহাকাব্য থেকে। আবার এ ছবিতে আছেন হলিউডের একঝাঁক তারকা। এখানেই শেষ নয়, ‘দ্য ওডিসি’ হলো সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণকৃত পৃথিবীর প্রথম ছবি। এত এত বিশেষত্ব জড়ানো ছবিটি দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শকও। তাদের জন্যই সুখবর দিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে (১৭ জুলাই) তাদের সবগুলো শাখায় মুক্তি পাবে ‘দ্য ওডিসি’।
এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে প্রচারণা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদের কাছ থেকেও জানা গেল, তাদের প্রেক্ষাগৃহে আসছে ‘দ্য ওডিসি’।
সোমবার (১৩ জুলাই) এক বার্তায় মেসবাহ বলেন, “ঢাকার বুকেই এবার নোলান ম্যাজিক! আর মাত্র চার দিন। এরপরই বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ‘ওপেনহেইমার’-এর অভূতপূর্ব সাফল্যের পর বিশ্ব মুক্তির সাথে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত মহাকাব্য ‘দ্য ওডিসি’। নোলান সবসময়ই প্রযুক্তির নতুন ব্যবহারে বিশ্বাসী। তবে এবার তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন। চলচ্চিত্র ইতিহাসের প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’ সিনেমাটির প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায়।” মুক্তির আগে যথাসময়ে স্টার সিনেপ্লেক্সে চালু হবে অগ্রিম টিকিট বিক্রি। স্টারের সঙ্গে দেশের অন্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি চলবে কিনা, তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ‘দ্য ওডিসি’র প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও, শার্লিজ থেরন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন নোলানের স্ত্রী এমা থমাস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category