• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

১ হাজার কোটি রুপির বাজেটে দুই পর্বে আসছে আল্লু অর্জুন-অ্যাটলি কুমারের ‘রাকা’

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ‘পুষ্পা’ দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন। এবার আরও বড় পরিসরে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। ‘রাকা’ নামের ছবিটির নির্মাণে রয়েছেন ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমার। বেশ আগে থেকেই শোনা যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের সেরা টেকনিশিয়ানদের নিয়ে ছবিটির কাজ চলছে।
এবার খবর এলো, দুই পর্বে নির্মিত হবে ‘রাকা’। আর দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৮৭ কোটি রুপির মতো। নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে ভারত তথা উপমহাদেশের অন্যতম ব্যয়বহুল ছবি। ‘রাকা’র ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ছবিতে দুটি ভিন্ন সময় ও প্রেক্ষাপট উঠে আসবে। একটি বৈদিক যুগের, অন্যটি বর্তমানের। দুটো প্রেক্ষাপটের মেলবন্ধনে অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে যাচ্ছে দর্শক।
ছবির মূল চরিত্রে আল্লু অর্জুন থাকছেন। তার সঙ্গে আধুনিক সময়ের নায়িকা থাকছেন ম্রুনাল ঠাকুর। আর পৌরাণিক যুগের সময়ে আল্লুর সঙ্গী দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও রাশমিকা মানদানা। ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানেরও ক্যামিও থাকার কথা শোনা যাচ্ছে।
৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। সেখানে একেবারে ব্যতিক্রম রুপে দেখা দেন অভিনেতা। ন্যাড়া মাথায় মুখটা মানুষের মতো; তবে হাতে ঘন-লম্বা পশম ও নখের কারণে মনে হচ্ছে তা কোনো ভয়ানক পশুর দেহ! ‘রাকা’র মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category