• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
অনুবাদের উচ্চতর ক্ষমতা অর্জনে এআই যন্ত্র কী সাহায্য করে মরিচের জাত হাজার হাজার, কোনোটি ধোঁয়াটে স্বাদের, কোনোটি কস্তুরীর মতো অন্তর্বাস পরে রাখিবন্ধনের বিজ্ঞাপন, তুমুল বিতর্কে কৃতি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা রান্নার আগে চাল কতবার ধোয়া উচিত পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা অনুষ্ঠিত পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির ষষ্ঠ- স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ থেকে

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি নেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত হলো আগামী বছরের ১৪ মার্চ শুরু হবে এই পরীক্ষা। সোমবার পরীক্ষার এ সময়সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামতের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী মার্চে এ পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছিল। এ ক্ষেত্রে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে বলে শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন। এখন তা চূড়ান্ত করা হলো। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। এর আগে গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়। তাতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা বলা হয়েছিল। আর ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।
এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। প্রতিবছর এসব পরীক্ষায় সারা দেশের লাখো শিক্ষার্থী অংশ নেয়। বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে দশম শ্রেণির পাঠ শেষ করার পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এইচএসসির ক্ষেত্রেও প্রায় একই ব্যবস্থা রয়েছে।
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর সেই সূচি আর বজায় রাখা যাচ্ছে না; বরং পরীক্ষা আরও পিছিয়েছে। চলতি বছরও (২০২৬) এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় জুলাই মাসে।
এমন পরিস্থিতিতে আগামী বছরের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। এর আগে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অংশীজনদের নিয়ে আয়োজিত সভাতেও ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার পক্ষে মত আসে। এরপর আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি জুনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ শুরু হয় জুলাইয়ে। দেশের উচ্চশিক্ষার শিক্ষাবর্ষও জুলাই থেকে শুরু হয়। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষাবর্ষ ও পরীক্ষার সময়সূচিতে সমন্বয়ের প্রয়োজনীয়তার আলোচনা চলছে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষাবিদদের মত হলো, বছরের একটি নির্দিষ্ট সময়ে পাবলিক পরীক্ষা নেওয়া গেলে তা ইতিবাচক হবে। তবে এ জন্য শিক্ষার সব পর্যায়ের শিক্ষাবর্ষ, পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচির মধ্যে সমন্বয় করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category