• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ বাবুল শেখ, পিরোজপুর :‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট, অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. মেহেদী হাসান, দুপক সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেন, কমিটির সদস্য মিন্টু মাতা, জুবায়ের আল মামুন, মেহেদী হাসান শুভসহ সংশ্লিষ্টরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পিরোজপুর সরকারি কলেজ, মহিলা কলেজ ও আফতাব উদ্দিন কলেজের প্রভাষকরা। বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও সচেতনতা গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের কর্মসূচি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category