• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়: নাহিদ ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী ইলিশ শিকারের মহোৎসব সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল নাটোরে শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক, দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে রাতভর ঢাকা-সিলেট মহাসড়ক পরিষ্কার করল ছাত্রদল জামিন পেলেন ফেসবুক লাইভে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করা সেই নারী ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, কে হবেন প্রধানমন্ত্রী

৪র্থ স্তরের দলের কাছে অবিশ্বাস্য হারে কারাবাও কাপে আর্সেনালের বিদায়

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : আগের মৌসুমে কারাবাও কাপের রানার্সআপ ও প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। মিকেল আর্তেতার সেই দলটি এবার কারাবাওয়ের ইতিহাসে অন্যতম বড় অঘটনের শিকার হলো। চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউনের সঙ্গে নির্ধারিত সময়ে তারা ছিল ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে আর্সেনাল ৫-৩ ব্যবধানে অবিশ্বাস্য হার দেখল।
ফ্লিটউডের মাঠ হাইবারি স্টেডিয়ামে যখন স্বাগতিকদের বাঁধভাঙা উচ্ছ্বাস, তখন গানারদের শিবিরে তখন অবিশ্বাসের চূড়ান্ত রূপ। লিগ কাপের শেষ ষোলোতেই গতবারের রানার্সআপদের যাত্রা থামল। নির্ধারিত সময়ের শেষদিকে ১৬ বছর বয়সী ম্যাক্স ডোম্যানের লাল কার্ড এবং পরে পেনাল্টি শ্যুটআউটে আবারও ব্রাজিল তারকা ব্রুনো গুইমারেসের মিস তাদের হতাশায় ডুবিয়েছে।
ম্যাচের ২১তম মিনিটে লিগ টু-এর ১৮তম স্থানে থাকা ফ্লিটউড লিড পায় অ্যারন লুপালো-বির গোলে। তিনি আর্সেনাল ডিফেন্ডার মার্লি স্যালমনকে পেছনে ফেলে বেশ দুরূহ কঠিন কোণ থেকে শট নিয়ে গোলরক্ষক ইলান মেলিয়েকে পরাস্ত করেন। এরপর মাঝে একটি ড্রোন স্টেডিয়ামের ওপরে চিহ্নিত হওয়ার পর খেলায় বিঘ্ন ঘটে। ম্যাচ বন্ধ ছিল প্রায় আট মিনিট।
প্রথমার্ধের পর মার্টিন ওডেগার্ড মাঠে নামলে খেলার মোড় কিছুটা ঘুরে যায়। বিরতির পর নেমে গানারদের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায় এবং ৫০তম মিনিটে ভিক্টর গিয়োকেরেস চলতি মৌসুমে নিজের প্রথম গোলটি করে দলকে সমতায় ফেরান। এই ম্যাচ দিয়ে আর্সেনালের সিনিয়র দলে অভিষেক হওয়া সিডাখ ও’নিল পেনাল্টি বক্সে বল পাঠালে নিকটদূরত্ব থেকে সেটি জালে জড়ান সুইডিশ ফরোয়ার্ড।
সমতা টানলেও এরপর লিড পাওয়ার মতো অবস্থায় যেতে পারছিল না আর্তেতার দল। উল্টো নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতেই ম্যাক্স ডোম্যান লাল কার্ড দেখলে তাদের হতাশা আরও বাড়ে। তবে ডিফেন্ডার বেন হোয়াইট ও ওডেগার্ডের চেষ্টায় ১০ জনের দলটি আর শেষ মুহূর্তে গোল হজম করেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে ৩-৩ সমতার পর চতুর্থ শটেও ফ্লিটউড গোল পায়। কিন্তু গানারদের চতুর্থ শটে এসে বিপত্তিটা বাধে। সর্বশেষ ফিফা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে পেনাল্টি মিস করেছিলেন গুইমারেস। এরপর নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় কার্লো আনচেলত্তির দল। এবার আর্সেনালও একই ভাগ্য বরণ করল গুইমারেসের দ্বিধান্বিত আলতো শট ফ্লিটউড গোলরক্ষক অনায়াসে ঠেকিয়ে দিলে। ল্যাঙ্কাশায়ারের দলটি পঞ্চম শটও গানারদের জালে পৌঁছে দিয়ে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে।
এর মধ্য দিয়ে লিগ কাপের ইতিহাসে আর্সেনালই প্রিমিয়ার লিগের প্রথম কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, যারা চতুর্থ স্তরের কোনো দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category