মো. বাবুল শেখ, পিরোজপুর : জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কমিটির কপি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় নীতিনির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেনের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম. আর. প্রিন্স, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মামুন-অর-রশিদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক নুরনবী সোহেল, দপ্তর সম্পাদক মো. রাব্বী মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান মামুন (দ্য এশিয়ান এজ ও দৈনিক দেশবার্তা)। সহ-সভাপতি হয়েছেন মো. শাহানেওয়াজ সুমন (দৈনিক উত্তরা নিউজ) ও এনামুল হক (দৈনিক ভোরের ডাক ও একাত্তর টেলিভিশন, কাউখালী)। সাধারণ সম্পাদক মো. মাহামুদ হোসাইন (দৈনিক বাংলাদেশের খবর ও The Muslim Times), যুগ্ম সাধারণ সম্পাদক এ. সালাম খান (সমতল), সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ (প্রভাত ও সবুজ বাংলা), দপ্তর সম্পাদক প্রসেনজিৎ মিস্ত্রী (আমার সময় ও স্বদেশ বিচিত্রা), কোষাধ্যক্ষ এস. এম. মুর্শিদ (স্বাধীনমত ও Daily Citizen Times) এবং প্রচার সম্পাদক শুভ সমদ্দার (সকালবেলা ও জাতীয় অর্থনীতি) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. ডি. রিপন মাহমুদ (নবচেতনা), মো. হাসান তালুকদার (অগ্রদূত ও মানবজমিন), মো. মারুফুল ইসলাম (আমাদের সময় ও স্বাধীন সংবাদ) এবং শরীফ মহিদুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা ও চিত্র)। পিরোজপুর জেলা শাখায় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি ৩৮ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে।