• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

অবশেষে ১ আগস্ট ঢাকার মঞ্চ মাতাতে আসছেন অনুপম রায়

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : অবশেষে ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট ঢাকার বিমানবন্দরসংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্ট। এর আগে গত ২৬ জুন কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা সাময়িক স্থগিত হয়ে যায়। এবার কনসার্টটি নিয়ে এলো সুখবর।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের কর্মকর্তা আরিফা শবনম ঢাকা পোস্টকে জানান, অনুষ্ঠানটির সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আজকের মধ্যেই অনলাইনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টিকিট বিক্রি। এবার দর্শকদের সুবিধার্থে টিকিটের দামও কিছুটা কম রাখা হচ্ছে। তিনি বলেছেন, যেমন আগের তিন হাজার টাকার টিকিটের মূল্য কমিয়ে এবার ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া পূর্বে যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকা রিফান্ড বা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে; ফলে সবাইকে নতুন করেই টিকিট সংগ্রহ করতে হবে। এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করতে হয়। নতুন করে আয়োজিত এই ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টে অনুপম রায়ের মূল পরিবেশনার পাশাপাশি দর্শক মাতিয়ে রাখতে একই মঞ্চে অংশ নেবে বাংলাদেশের একটি ব্যান্ডদল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category