• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না নেইমার ইনফান্তিনোকে সরাতে ফিফাকে ‘অচল’ করার ছক বিরোধীদের ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে মেসিকে আটকাতে বুকেই ঘুষি মারেন আলভারেস আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে পেতে দুই ক্লাবের লড়াই পাকিস্তান জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ মাইকেল স্মিথ ফুটবলে সাফল্যের অন্যতম শর্তই ভালো গোলকিপিং,তবে দলবদলে দাম কম ফ্রি ট্রান্সফারে ম্যান সিটি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর অনুশীলনে বার্নার্দো সিলভা নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয় দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি ধুন্ধুমার অ্যাকশন ছবি ‘দ্য ফিউরিয়াস’

অভিনেত্রী রিনা রহমান আর নেই

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। গত সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি কাজে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন এই জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। মৃত্যুর আগপর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। তার আকস্মিক প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category