• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

অমিতাভ রেজার নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রে তাসনিয়া ফারিণ

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : দেশের গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় দীর্ঘ দিন পর আবার নতুন কাজ নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তাদের ফের একসঙ্গে কাজ করার বিষয়টি প্রকাশ্যে আসে।
ফেসবুকে অমিতাভ রেজা চৌধুরী ফারিণকে ট্যাগ করে লেখেন, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে—এবার একটু বড় কিছু করার জন্য।’ নির্মাতার সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিণও। ক্যাপশনে তিনি লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’
দুই তারকার এমন পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে। ফারিণের নতুন এই প্রজেক্টটি সিনেমা নাকি ওটিটি মাধ্যমের, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা। তবে এ বিষয়ে ফেসবুকে সরাসরি কোনো তথ্য দেননি ফারিণ।
এ প্রসঙ্গে নির্মাতা অমিতাভ রেজা গণমাধ্যমকে জানালেন, তার নির্দেশনাতে একটি নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন ফারিণ। আগামী কয়েকদিনের মধ্যে তা প্রকাশ করা হবে।উল্লেখ্য, গত রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন কোনো কাজের ঘোষণা না আসায় ফারিণের ফেরা নিয়ে প্রতীক্ষা বাড়ছিল ভক্তদের মাঝে। তাকে নিয়ে নতুন কোনো সিনেমার কথা এখন না শোনা গেলেও আপাতত বিজ্ঞাপনের মাধ্যমেই পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category