• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

অ্যাকশন থ্রিলার ‘ওম ফার্স্ট স্ট্রাইক’-এ দেখা যাবে ধানুশ-পল্লবী জুটিকে

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : দক্ষিণী তারকা ধানুশ ও সাই পল্লবী জুটির ‘মারি ২’ সিনেমার হিট সং ‘রাউডি বেবি’র কথা মনে আছে নিশ্চয়ই! ২০১৮ সালে এই তামিল অ্যাকশন-কমেডির পর আর দেখা যায়নি এ জুটিকে। তবে দীর্ঘ আট বছর পর ফের রুপালি পর্দায় জুটি হয়ে ফিরছেন এই জুটি।
মূলত, রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘ওম’- দেখা মিলবে এই জুটিকে। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার; নির্মাতা যাকে নাম দিয়েছেন ‘ওম ফার্স্ট স্ট্রাইক’। এই ফার্স্ট লুকটি প্রকাশ হতেই দক্ষিণী সিনে প্রেমীদের মাঝে উন্মাদনা ওঠে তুঙ্গে। জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখও।
টিজারে দেখা যায়, ঘন জঙ্গল, পাহাড়ি এলাকায় একদল আতঙ্কিত গ্রামবাসীকে দেখা যায়। এরপরই বৃষ্টির মতো বৈরি আবহাওয়ার মতো এক পরিবেশে ধানুশের নাটকীয় প্রবেশ ঘটে। শুরু হয়য় দুর্দান্ত অ্যাকশন; প্রতিপক্ষকে পরাস্ত করেন ধানুশ। টিজারের শেষের দিকে ধানুশকে একটি বিশাল অস্ত্র মাথার ওপর তুলে ধরতে দেখা যায় এবং পর্দায় ভেসে ওঠে সিনেমার নাম ও মুক্তির তারিখ।
যদিও রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই সিনেমার আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু সাই পল্লবীকে টিজারে দেখা যায়নি। তবে সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম মেগাস্টার মামুট্টি এবং শ্রীলীলা। উল্লেখ্য, সাই পল্লবী এর আগে এই পরিচালকের ‘আমরণ’ সিনেমায় কাজ করেছিলেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category