• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
মুক্তির প্রথম দিনে ভারতে ‘টক্সিক’র নিট আয় প্রায় ১০১ কোটি ১০ লাখ রুপি যৌন কেলেঙ্কারি, ৯৮ কোটি চেয়ে ৫ কোটি টাকা পেলেন অভিনেত্রী রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ ওটিটিতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’ গুঞ্জনে ইতি টেনে আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তানজিন তিশা সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি : মিয়া গোলাম পরওয়ার আল-ইত্তিফাকের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ড্রেসিংরুমে রোনালদোর কান্না! ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট! নতুন আর্জেন্টাইন কোচ পেলো ইন্টার মায়ামি অ্যাস্টন ভিলার অন্যতম সেরা ও অভিজ্ঞ তারকা এমিলিয়ানো মার্তিনেজ এখন চিন্তামুক্ত

অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ বিশেষ ক্যামিও চরিত্রে সালমান খান

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউড ছাড়িয়ে এবার এক ভিনদেশি সিনেমায় দেখা গেল সুপারস্টার সালমান খানকে। আরব ভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে এই নায়ককে। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
নতুন এই চলচ্চিত্রে সালমানের অ্যাকশন অবতারের ঝলক এবং ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নায়কের ভক্তদের মাঝে এটি এখন আলোচনায়।
সিনেমাটির প্রিমিয়ারের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে মূল চরিত্রদের পাশাপাশি অনুষ্ঠানস্থল জুড়ে থাকা সালমান খানের একটি বিশাল পোস্টার সবার নজর কাড়ে।
সেখানে উপস্থিত অনেক অতিথিকেই অভিনেতার পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। কাজের ব্যস্ততার কারণে সালমান নিজে প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠান জুড়ে তার জনপ্রিয়তার আবহ ছিল স্পষ্ট।
বিশেষ করে সিনেমাটির একটি দৃশ্যে প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজের সঙ্গে সালমানের ইংরেজি সংলাপের ক্লিপিং ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
‘সেভেন ডগস’ সিনেমাটিতে সালমান খান ছাড়াও আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ও ভারতীয় তারকা অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত এবং বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category