• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
হত্যা ও বিস্ফোরক মামলায় জামিন পেলেন সাবেক পুলিশ সুপার তানভীর ইমন চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন পীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী কঠোর: পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুম-হত্যার ঘটনার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।
অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপির নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়।
বিএনপির দাবি, ওই সময় শুধু ‘ক্রসফায়ারের’ ঘটনায় ২ হাজার ২৭৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৭৬ জন ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার অভিযোগপত্র ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছিল। সে সময় ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত মামলার দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। একাধিকবার লিখিত তাগিদ দেয়ার পরও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
আবেদনে বিএনপি দাবি করে, দলটিকে নিশ্চিহ্ন ও দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা তৈরি করে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। তাই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category