• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

আকর্ষণীয় রূপে নেটদুনিয়ায় আলোচনায় ফারিণের নতুন লুক

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত বিনোদন: টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেকোনো পোশাকেই ভক্তদের নজর কাড়েন। তবে সম্প্রতি শাড়ি পরা ভিন্নধর্মী এক লুকে সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন তিনি। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তার সেই আকর্ষণীয় রূপ এখন নেটদুনিয়ায় বেশ আলোচনায়। শাড়িতে খুব বেশি একটা দেখা যায় না ফারিণকে। কিন্তু এবার যেন চমকেই দিলেন। সম্প্রতি ঢাকার একটি শোরুমে ফিতা কাটতে গিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত এমন ইভেন্টগুলোতে ফারিণকে মডার্ন পোশাকে দেখা গেলেও এবার ভিন্নতা দেখা গেছে তার লুকে। ঐতিহ্যবাহী ও আধুনিকতাকে মেলে ধরতে শাড়িকেই বেছে নেন অভিনেত্রী। সে থেকেই এখন তার ভক্তদের মাঝে এত আলোচনা। শাড়িতে ফারিণের এই অনবদ্য রূপ দেখে যেন চোখ সামলাতে পারেননি অনেকেই।
ফারিণের সেই শাড়িতেও ছিল বিশেষত্ব; যেটি ছিল সোনালি জরির পাড়যুক্ত একটি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি। শাড়ির সাথে মিলিয়ে পরা ম্যাচিং ব্লাউজের হাতা ও গলায় থাকা সূক্ষ্ম লেসের কাজ তার পুরো সাজে আনে এক রাজকীয় আভিজাত্য।
এছাড়াও খোঁপা করা চুল, হালকা মেকআপ এবং ঠোঁটে গ্লসি লিপস্টিকের সাথে তার মুখের মিষ্টি হাসি ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে। গলায় পরা পাথরের ভারী লকেটযুক্ত জুয়েলারি এবং কানের দুল তার এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর সঙ্গে আত্মবিশ্বসী চাহনি তো ছিলোই!
ফারিণের এই নতুন লুক প্রকাশ্যে আসতেই ফেসবুকের বিভিন্ন বিনোদনধর্মী পেজ ও গ্রুপে ছবিগুলো শেয়ার করছেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভক্তদের প্রশংসা। কেউ লিখেছেন, ‘শাড়িতে ফারিণকে অসম্ভব সুন্দর লাগছে’, আবার কারও মন্তব্য, ‘তার সাজপোশাকের এই রুচিবোধ সত্যিই প্রশংসনীয়’।
চেনা বৃত্তের বাইরে শাড়ির এই ক্ল্যাসিক লুকে ফারিণ আবারও প্রমাণ করলেন, যেকোনো ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিজেকে অনন্য করে তোলা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category