• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

Reporter Name / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় হবে এই কনসার্ট।
কনসার্ট ফর ডেমোক্রেসিতে পারফর্ম করবে সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, ‘এসেইস’ এবং রে রে। বেলা ৩টায় শুরু হবে কনসার্ট, চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টায়।
গণমানুষের সুর ও গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের ব্যান্ড সংগীতের এই তারকারা তুলে ধরবেন তাদের জনপ্রিয় সব গান। সংগীতপ্রেমীদের জন্য আয়োজনটি উন্মুক্ত রাখা হয়েছে।
কনসার্টটি নিয়ে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘‘জুলাই আন্দোলনে সংগীত বড় ভূমিকা রেখেছিল। তাই সংগীতের মাধ্যমেই আমরা দিনটি পালন করবো। বামবার সহযোগিতায় ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’র আয়োজন করা হচ্ছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন দিনটা ঠিকমতো পালন করতে পারি, এটাই প্রত্যাশা।’’
একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে আরেকটি কনসার্ট।
মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, সংগীতশিল্পী আসিফ আকবর ও সেজান। বিকেল ৪টা থেকে শুরু হবে কনসার্টটি। এই আয়োজনও সবার জন্য উন্মুক্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category