• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
বাংলাদেশে এআইনির্ভর মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা গুগল ফটোজে থাকা ভিডিও সম্পাদনা করে দেবে এআই কেন তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহারের বিমান ছাড়তে বাধ্য হলেন ট্রাম্প চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ আগামী আগস্টে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

আগামী ২৮ নভেম্বর গিজার পিরামিডের পাদদেশে বিশেষ কনসার্টে গাইবেন শাকিরা

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: দীর্ঘ প্রায় দুই দশকের বিরতি ভেঙে আবারও মিশরের মাটিতে ফিরছেন কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্বখ্যাত গিজার পিরামিডের পাদদেশে একটি বিশেষ কনসার্টে সংগীত পরিবেশন করবেন এই তারকা।
ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই ঐতিহাসিক স্থানে অনুষ্ঠেয় কনসার্টটির আয়োজন করছে বিনোদন প্রতিষ্ঠান ‘ভেনচার লাইফস্টাইল’। ২০০৭ সালে ঠিক এই একই স্থানে সবশেষ পারফর্ম করেছিলেন শাকিরা। সেই হিসাবে আসন্ন এই আয়োজন হবে মিশরের মাটিতে তার প্রায় ১৯ বছর পরের প্রত্যাবর্তন।
আয়োজক প্রতিষ্ঠান ভেনচার লাইফস্টাইল এর আগেও মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো বিশ্বসেরা তারকাদের কনসার্ট আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে শাকিরার এই বিশেষ পরিবেশনা।
মূলত ‘লাস মুহেরেস ইয়া নো ইয়োরান’ অ্যালবাম-পরবর্তী সময়ে বিশ্বজুড়ে চলমান কনসার্ট সফরের অংশ হিসেবেই মিশরে যাচ্ছেন এই কলম্বিয়ান তারকা। সম্প্রতি নতুন এই অ্যালবাম প্রকাশের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক শো করে চলেছেন তিনি।
সংগীতাঙ্গনে ৩০ বছরের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে শাকিরা এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। জিতেছেন একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড। বৈশ্বিক পরিসরে তিনি এখন লাতিন সংগীতের সবচেয়ে সফল তারকাদের একজন হিসেবে বিবেচিত। সম্প্রতি তার গাওয়া ‘দাই দাই’ গানটি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে।
মিশরে ফেরার অনুভূতি প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘আমি মিশরে, গিজার পিরামিডে পারফর্ম করতে যাচ্ছি— এটা ভেবেই ভীষণ আনন্দিত। তোমাদের সবাইকে ভালোবাসি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category