• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
মরক্কো ও সেউতার মধ্যবর্তী স্থানে সাগরে ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন হামলা হলে অন্যান্য দেশের জ্বালানিক্ষেত্র ভস্ম করে দেয়ার হুমকি ইরানের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪ সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য ফের চালুর প্রস্তাব মিয়ানমারের আসিয়ানে যোগ দেয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব ইরান যুদ্ধের জেরে তেল কোম্পানির রেকর্ড মুনাফা

‘আগুনে ঘি ঢালবেন না’: হৃতিককে কঙ্গনার বার্তা

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের দীর্ঘদিনের বিরোধ নতুন মোড় নিয়েছে। হৃতিককে পাল্টা জবাব দিয়ে কঙ্গনা বলেছেন, আগুনে ঘি ঢালবেন না এবং আপনার সঙ্গীকেও বিব্রত করবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘উই নিড টু অ্যাপোলোজাইজ টু হৃতিক’ (আমাদের হৃতিকের কাছে ক্ষমা চাওয়া উচিত) ট্রেন্ড নিয়ে হৃতিকের প্রতিক্রিয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কঙ্গনার এই জবাব এলো। হৃতিক সামাজিক যোগাযোগমাধ্যমের বয়ানে প্রভাবিত না হওয়ার জন্য সকলকে পরামর্শ দিয়েছিলেন।
হৃতিক জানান, কোনও অবস্থান নেওয়ার আগে তিনি সঠিক প্রেক্ষাপট ও তথ্যের জন্য অপেক্ষা করবেন। তবে নেটিজেনদের অনেকেই এই ট্রেন্ডটিকে ২০১৬ সালে কঙ্গনার সঙ্গে হৃতিকের প্রকাশ্যে জড়িয়ে পড়া বিরোধের সঙ্গে যুক্ত করেন। পরে হৃতিকের প্রতিক্রিয়া নিয়ে প্রকাশিত একটি সংবাদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা অভিযোগ করেন, তার নাম ব্যবহার করে যারা তাকে ট্রল ও হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে হৃতিক কোনও বক্তব্য দেননি।
নিজের বার্তায় কঙ্গনা বলেন, হৃতিক সাবা আজাদের সঙ্গে সুখী সম্পর্ক খুঁজে পেয়েছেন এতে তিনি আনন্দিত এবং তাদের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে তিনি হৃতিককে এ ধরনের মন্তব্যের মাধ্যমে তাকে ‘উত্যক্ত’ না করার আহ্বান জানান এবং বলেন, এসব মন্তব্য ‘আগুনে ঘি ঢালার’ মতো কাজ করছে।
কঙ্গনা লেখেন, প্রিয় হৃতিক, আমি খুশি যে তুমি তোমার উপযুক্ত সঙ্গী সাবা আজাদকে পেয়েছ। তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ লাগে। তুমি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছ, তাই এভাবে একজন নারীকে উত্যক্ত করা তোমার মানায় না। বরং যারা তোমার নাম ব্যবহার করে আমাকে হয়রানি ও নিপীড়ন করছে, তাদের নিন্দা করা উচিত। আগুনে ঘি ঢালা বন্ধ করো এবং তোমার সঙ্গীকেও বিব্রত করো না। আশা করি, তোমার শুভবুদ্ধির উদয় হবে এবং তুমি অযৌক্তিক মন্তব্য করা বন্ধ করবে। এর আগে ফ্রেডি বার্ডির একটি ইনস্টাগ্রাম পোস্টের প্রতিক্রিয়ায় হৃতিক লিখেছিলেন, শুধু বি-কে আর পছন্দ নয় বলে এ-এর পক্ষ নেওয়া আমাদের সমাজের বড় একটি কাঠামোগত সমস্যার অংশ। তথ্যনির্ভর এবং সঠিক প্রেক্ষাপট তৈরি হলে আমি অপেক্ষা করবো। সেটাই ন্যায্য হবে। যদিও এখন আর কেই বা এসব নিয়ে ভাবে।
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
সাম্প্রতিক এই অনলাইন বিতর্কের সূত্রপাত হয় শিক্ষার্থী আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যকে কেন্দ্র করে। এ নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে তার প্রকাশ্য বাক্যবিনিময় হয়। এ সময় সৌরভ দাস বলেন, তার বন্ধুরা মজা করে বলেছেন, তিনি দেখতে তরুণ বয়সের হৃতিক রোশনের মতো বলেই হয়তো কঙ্গনা তাকে আক্রমণ করছেন।
হৃতিক ও কঙ্গনার বিরোধের সূত্রপাত ২০১৬ সালে। এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে তার ‘সিলি এক্স’ বলে উল্লেখ করেছিলেন। পরে হৃতিক প্রকাশ্যে তাদের মধ্যে কখনও সম্পর্ক ছিল না বলে দাবি করেন। এরপর আইনি নোটিশ, পাল্টাপাল্টি বক্তব্য এবং ইমেইলসহ বিভিন্ন অভিযোগকে ঘিরে দীর্ঘদিনের আইনি ও জনসম্মুখের বিরোধ শুরু হয়। সর্বশেষ এই অনলাইন বাক্যবিনিময়ের মধ্য দিয়ে সেই বিরোধ আবারও আলোচনায় এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category