• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। বিশেষ এই দিনে ঘরোয়া কিছু আয়োজন করেন অভিনেত্রী; তারই একটি ভিডিও প্রকাশ করেছেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা। বরাবরের মতো নিজের মাতৃত্বকে দারুণভাবে উপভোগ করেন পরীমণি। ছেলের জন্মদিনে প্রকাশ পায় তার ব্যাপকতা। এর আগের বছর জন্মদিনে জমকালো আয়োজন রেখেছিলেন পরীমণি।
এবার এমন কোনো আয়োজনের খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও জন্মদিনের প্রথম প্রহরে দেখা মিলল ঘরোয়া আয়োজনের। এর পাশাপাশি নিজের মাতৃত্ব নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন পরীমণি; বিশেষ দিনটিকে তিনি নিজের ‘নতুন জীবনের জন্ম’ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমণি জানান, জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানালে জবাবে সে-ও মাকে শুভেচ্ছা জানায়। তিনি লেখেন, “ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে উল্টো জবাবে সে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।”
ছেলের এমন প্রতিক্রিয়ায় আবেগ প্রকাশ করে পরীমণি লেখেন, ছেলের কারণেই তার এক নতুন ও সুন্দর জীবনের সূচনা হয়েছে। তাই এই দিনটি তার জন্য ‘মা পরী’ হিসেবে নতুন করে জন্ম নেওয়ার দিন। পরীমণি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’ এরপরই প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে হাফ ডজন কেক ও চারপাশে রঙিন বেলুন। ঠিক তার পাশেই বিছানায় ঘুমাচ্ছিল পূণ্য। ভিডিওর ক্যাপশনে মজা করে অভিনেত্রী লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’
২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছরই বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে আসছেন এই চিত্রনায়িকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category