• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর আদাবর হাক্কারপাড় খালে ভেসে আসে স্কুলব্যাগে নারীর খণ্ডিত মরদেহ মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার হেফাজতের সম্মেলনে তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

আদাবর হাক্কারপাড় খালে ভেসে আসে স্কুলব্যাগে নারীর খণ্ডিত মরদেহ

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর আদাবর ১০ নম্বর রোডের হাক্কারপাড় খালে ভেসে আসে একটি স্কুলব্যাগ। পরে ব্যাগের মধ্যে পাওয়া যায় এক নারীর মরদেহের কয়েকটি খণ্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে আদাবর থানা–পুলিশ জানায়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, হাক্কারপাড় খালে একটি স্কুলব্যাগ ভেসে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে দেখা যায়, সেখানে এক নারীর মাথা, শরীর ও দুই হাত। মরদেহের টুকরাগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category