• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার পেলেন কাজল

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের নামজাদা অভিনেত্রী কাজল। গত শতকের নব্বইয়ের দশক থেকে দর্শককে মাতিয়ে রেখেছেন। এখনো তার প্রভাব কম নয়। তিনি এবার পেলেন ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার।
কাজলের শেকড় বাংলায়। তবে বাংলাটা ঠিকঠাক বলতে পারেন না তিনি। শুক্রবার পুরস্কার গ্রহণের পর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলা ছবি দেখেন কিনা। জবাবে অকপটে জানান, ‘না’। তবে সময়-সুযোগের সমন্বয় ঘটলে বাংলা ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।
কাজলের মা তনুজা ভারতের খ্যাতিমান অভিনেত্রী। হিন্দির পাশাপাশি বাংলায়ও তার দাপট ছিল বেশ। কাজল কি মায়ের মতোই হতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’
কথার ফাঁকে কাজল এ-ও জানান, তিনি ভীষণ নিয়মমাফিক চলেন। তার ভাষ্য, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে একজন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’
প্রসঙ্গত, এবার আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ পুরস্কার কাজল ছাড়াও পেয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category