• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
সার্কুলার অর্থনীতি বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার পূর্বশর্ত : বাণিজ্যমন্ত্রী খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকার শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ: স্বাস্থ্যমন্ত্রী টাকা ফেরত পেতে গভর্নরের হস্তক্ষেপ চান ৬ আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় তিস্তামুখ- বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন তিতাসে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া র‍্যাবের ওপর হামলা, অভিযানে বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১৩

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: মা ও নবজাতকের নিরাপদ সেবায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই সুদক্ষ মিডওয়াইফ গড়ে তুলতে প্রয়োজন মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক দক্ষতা। এই আহ্বানকে সামনে রেখে ৫ মে ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল, “নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন”। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রাম।
দিবসটি উপলক্ষে মোহাম্মদপুর ও শ্যামলীতে অনুষ্ঠিত হয় র‍্যালি, নাটক ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। এসব আয়োজনের মাধ্যমে দক্ষ মিডওয়াইফের গুরুত্ব, মাতৃস্বাস্থ্য সেবায় তাদের অবদান এবং এই পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
এছাড়াও আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের অংশ হিসেবে ৪ মে ২০২৬ মহাখালীর টি অ্যান্ড টি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক ধারণা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে মিডওয়াইফারি প্রোগ্রামের ১২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাথায় ক্যাপ পরিয়ে আনুষ্ঠানিকভাবে এই পেশায় স্বাগত জানানো হয়। নতুন শিক্ষার্থীদের জন্য এটি ছিল অনুপ্রেরণামূলক একটি মুহূর্ত।
অনুষ্ঠানে মিডওয়াইফারি শিক্ষা ও নার্সিং প্রোগ্রামের পরিচালক ডা. শারমিনা রহমান বলেন, দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। তিনি প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিনিধি পারভিন সুলতানা। তিনি মিডওয়াইফারি শিক্ষায় হাতে-কলমে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সক্ষম ও পেশাগতভাবে প্রস্তুত হয়ে উঠতে পারে। দক্ষ মিডওয়াইফ তৈরি করা গেলে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
More News Of This Category