• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: ক্রিস্টেনসেন ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল করলো ইসি হামে এ পর্যন্ত ৬৭৭ শিশুর মৃত্যু , ব্যয়ও বাড়ছে চিকিৎসার ২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল খেলার পাশাপাশি পড়াশোনা-সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহাল রাখার দাবি বিটিএমএর বকেয়া বেতন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া আগস্ট থেকেই চলবে ঢাকা-পাবনা ট্রেন: রেলমন্ত্রী

আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় আদালতে প্রীতি জিনতা

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে পড়ার পর সুরক্ষার দাবিতে তিনি ভারতের মুম্বাই হাই কোর্টের শরণাপন্ন হন।
আদালতে প্রীতি জিনতা অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা এসব ভুয়া ছবি ও ভিডিওর কারণে সমাজে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই প্রযুক্তির অনৈতিক ব্যবহারের ফলে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও কপিরাইট লঙ্ঘন হচ্ছে।
১৯৫৭ সালের কপিরাইট আইন অনুযায়ী নিজের নৈতিক অধিকার রক্ষার দাবিও জানান তিনি। বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ এই অভিযোগ আমলে নিয়েছেন এবং প্রীতি জিনতাকে ব্যক্তিগত অধিকার রক্ষায় সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
প্রযুক্তির এমন অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটিই প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক তারকা অভিনেতা-অভিনেত্রী তাদের অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
উল্লেখ্য, প্রীতি জিনতা বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই নিজের আইনি সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিলেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category