• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

আপাতত তাকে জেলে যেতে হচ্ছে না রাজপাল যাদবকে

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। চেক বাউন্স সংক্রান্ত একাধিক মামলায় বড় ধরনের আইনি স্বস্তি পেলেন। আপাতত তাকে জেলে যেতে হচ্ছে না। তবে এই ছাড় পেতে তাকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ কোটি রুপি জমা দিলেই বহাল থাকবে এই সুবিধা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের সুপ্রিম কোর্ট রাজপাল যাদবকে আপাতত আত্মসমর্পণ না করার অনুমতি দেন।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজপাল ও তার স্ত্রী রাধা যাদবের করা আবেদনের প্রেক্ষিতে এই স্বস্তিদায়ক আদেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ৫ কোটি রুপি জমা দিতে হবে অভিনেতাকে। ওই অর্থ যথাসময়ে জমা পড়লেই তিনি আত্মসমর্পণ থেকে অব্যাহতি পাবেন। তবে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে এই আইনি সুরক্ষা বাতিল হয়ে যাবে।
আদালতে রাজপাল যাদবের পক্ষে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী সৌরভ ত্রিবেদী। আবেদনের গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ আদালত তাকে সাময়িক রেহাই দেন। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category