• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে দেশে ফিরে কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। আসছে সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল যদি না আসে তাহলে এই সময়ে স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন শান্ত-লিটনরা। তবে অক্টোবরের শুরুতেই আবার ব্যস্ত সূচি শুরু হবে বাংলাদেশ দলের জন্য।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে টাইগাররা। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান এই ওয়ানডে সিরিজে যোগ হতে পারে জিম্বাবুয়ে দল।
জিম্বাবুয়ে যদি খেলতে রাজি হয় তাহলে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজটি পরিণত হবে ত্রিদেশীয় সিরিজে। সেক্ষেত্রে বেড়ে যাবে ম্যাচের সংখ্যাও। এখন জিম্বাবুয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আয়োজকরা। তারা সম্মতি দিলে অক্টোবরের শুরুতেই আয়োজিত হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই ত্রিদেশীয় ওয়ানডে লড়াই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category