• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হোমনায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেবী গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী

আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা, ‘আমার বাবার গল্প’ : শবনম ফারিয়া

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : সন্তানের জীবনে সবচেয়ে বড় আশ্রয় বাবা। ভরসা আর নির্ভরতার নাম তিনি। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ উপলক্ষে নিজের প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘আর সবার মতো আমার জীবনেও অসংখ্য ধাক্কা, উত্থান-পতন, না-পাওয়া, ধোঁকা আর প্রতারিত হওয়ার গল্প আছে। কিন্তু আমাকে আকাশে ডানা মেলতে দেওয়ার গল্প, আমার কোনো চাওয়া অপূর্ণ না রাখার গল্প।’কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন এই অভিনেত্রী। সেই বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। বাবার অনুপস্থিতির শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে মনে করেন ফারিয়া। তিনি বলেন, ‘আমার দাদি সবসময় আমাকে ডাকেন ‘আমার ছেলের কলিজা’। কিন্তু দাদু হয়তো জানেন না, তার ছেলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নাতনির কলিজার একটা অংশও চলে গেছে। যতদিন বেঁচে থাকব, সেই শূন্যতাটা আর কখনো পূরণ হবে না।’
গত বছর তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শবনম ফারিয়া। নতুন পরিবারে এসে আবারও একজন বাবার স্নেহ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে, কোনো না কোনোভাবে কিছু ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবার কাউকে ‘আব্বু’ বলে ডাকতে পারি, আমার শ্বশুরকে। তানজিমকে পাওয়ার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, আমি আরেকটা বাবা পেয়েছি। সব বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা!’
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন শবনম ফারিয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category