• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

আমার লজ্জা হয় এদের মতো একটি বিরোধীদল সংসদে: হারুনুর রশিদ

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, জামায়াত ইসলামী একটা ভণ্ড রাজনৈতিক দল। আমার লজ্জা হয় এদের মতো একটি বিরোধীদল সংসদে। যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। যারা এদেশের মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। এ রকম একটি রাজনৈতিক দল বিরোধীদলের দায়িত্ব পালন করছে। রবিবার (১৯ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড় আলাউদ্দিন হোটেল থেকে রেল স্টেশন গেট পর্যন্ত রাস্তা ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের মেয়াদ হয়েছে মাত্র চার মাস। বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষামন্ত্রী যিনি বিগত খালেদা জিয়ার সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই সময় নকল নামের যে অভিশাপ ছিল সেটি তিনি মুক্ত করেছিলেন। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত ১০ বছরে, একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাকে ধ্বংস করে দেওয়া উচিত। শেখ হাসিনা জাতিকে ধ্বংস করে গেছেন। সর্বক্ষেত্রে ধ্বংস করে গেছেন। তিনি বলেন, শিক্ষায় অটোপাস, বিনা লেখায় মার্ক বেশি দিয়ে ছাত্রদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। যার ফলে আজকের শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের ক্লাসে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন।
হারুনুর রশিদ বলেন, আজকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সরকারকে সহায়তা না করে জামায়াত ইসলামী উসকানি দিচ্ছে অছাত্রদেরকে। এনসিপির যারা আজকে পরিবর্তনের কথা বলছে, তারাও আজকে এই অবৈধ কর্মকাণ্ডের সাথে ইন্ধন দিচ্ছে। কিন্তু যতই ইন্ধন দাও বিএনপি আজকে বিপুল মেজোরিটি নিয়ে ক্ষমতায় আছে। সুতরাং এসব করে কোনো লাভ হবে ন। শিক্ষাঙ্গণে শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে আজকে আপোশহীনভাবে প্রধানমন্ত্রী কাজ করবেন। জনগণ পাশে আছে ইনশাল্লাহ আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলার আব্দুল বারেক, মাসিদুল হক নিখিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category