• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline
যুদ্ধের অবসান এবং সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরান সরকারের আসল পরীক্ষা ইরানের সঙ্গে ‘বিশ্বাসঘাতক’ যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি মানবে না ইসরায়েল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো স্লোভাকিয়া শুক্রবারের মধ্যেই মার্কিন-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প: ভ্যান্স অনুমোদন পেল ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ বাংলাদেশ ব্যাংকের প্রচারণা সত্ত্বেও দেশে এখনো নগদ অর্থই লেনদেনের প্রধান মাধ্যম কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: বয়স ষাটের কোঠায় ছুঁলেও মনের দিক থেকে তিনি এখনো সেই চিরসবুজ চকোলেট বয়। আগামী ৫ জুলাই ফের ছাদনাতলায় বসতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান। প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করার ঘোষণাটি নিজের ৬০তম জন্মদিনেই দিয়েছিলেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।
সম্প্রতি জমকালো আয়োজনে ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করল আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘লগান’। সেই বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরসহ সিনেমার পুরো টিম। আমিরকে শুভেচ্ছা জানাতে চাঁদের হাট বসেছিল বলিপাড়ার। সালমান খান, কারিনা কাপুর খান, জুহি চাওলার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কাজলও। তবে সবার নজর কেড়েছে আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের উপস্থিতি।
বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এই আনন্দের দিনে আমিরের পাশে দেখা গেছে তার দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকেও। একদিকে দুই প্রাক্তন, অন্যদিকে হবু স্ত্রী এমন পরিস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে স্বভাবসুলভ রসিকতা হাতছাড়া করেননি কাজল। মঞ্চে উঠে কাজল মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘আমির খান সম্পর্কে একটা কথাই বলা যায়, তার প্রযোজনা সংস্থা বারবার প্রমাণ করেছে যে ছবি বাছাইয়ের ক্ষেত্রে তার রুচি কতটা অসাধারণ। তবে শুধু সিনেমাই নয়, মহিলাদের পছন্দের ক্ষেত্রেও আমিরের রুচি দারুণ ভালো।’
কাজলের মুখে এমন রসাত্মক মন্তব্য শুনে আর হাসির রোল চেপে রাখতে পারেননি আমির খান নিজে। উপস্থিত অতিথি ও দর্শকরাও করতালিতে মুখর করে তোলেন চারপাশ। এদিকে ৬০ বছর বয়সে এসে আমিরের এই বিয়ের সিদ্ধান্ত এবং নতুন জীবন শুরু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও ভক্তদের মাঝে তুমুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category