• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ , ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা তাওহিদ হৃদয়ের

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে তাওহিদ হৃদয়ের। গত বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই ব্যাটসম্যান। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
জরিমানার পাশাপাশি হৃদয়ের শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।
ঘটনাটি ঘটে চতুর্থ দিনে আলোকস্বল্পতায় কারণে খেলা বন্ধ হওয়ার পর। সে সময় মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দাবি করেন, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে তাঁর আচরণ ছিল আক্রমণাত্মক ও অশোভন।
হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। এর ফলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category