• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ শতবর্ষেও ফুরায়নি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের জাদু

আসছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি পরিচিত হয়ে ওঠা নানা চরিত্র, আলোচিত ঘটনা আর সমালোচনার বিষয়গুলো এবার উঠে আসছে নাটকের গল্পে। হাস্যরসের মোড়কে সমসাময়িক বাস্তবতার এমনই নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য লিখেছেন আল আমিন স্বপন।
নির্মাতার ভাষ্য, সমাজের আলোচিত, সমালোচিত এবং বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চরিত্রগুলোকে নিয়েই নাটকটির গল্প সাজানো হয়েছে। তবে শুধু হাসি-ঠাট্টা নয়, এসব চরিত্রের মধ্য দিয়ে সমসাময়িক কিছু বিষয়ও তুলে ধরা হয়েছে।
‘আমরা ভাইরাল’-এ অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদসহ একঝাঁক পরিচিত শিল্পী। রয়েছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভসহ আরও অনেকে।
নাটকটির শুটিং হয়েছে পুবাইলে একটি শুটিং হাউস ও রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালারিংয়ের দায়িত্বে ছিলেন লিঙ্কন। আবহসংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘গল্পটি অন্যরকম। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয়কে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। অনেকদিন পর এ ধরনের একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি, দর্শক নাটকটি উপভোগ করবেন।’
নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘সমাজের আলোচিত, সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্র নিয়ে নাটকটি বানিয়েছি। এতে তরুণ ও গুণী শিল্পীরা অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে বক্তব্যও রয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
নাটকটি টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও দেখার সুযোগ থাকছে। নির্মাতা জানিয়েছেন, ‘আমরা ভাইরাল’ বাংলাভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেমেও প্রকাশ করা হবে।
ভাইরাল হওয়ার পেছনের গল্প, আলোচিত চরিত্রের নানা কর্মকাণ্ড এবং সমসাময়িক বাস্তবতাকে হাস্যরসের সঙ্গে পর্দায় তুলে ধরার এই আয়োজন দর্শকদের কতটা টানতে পারে, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category