• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও স্পেনে গাইবেন কিশোর-সালমা

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ভিনদেশের মাটিতে দেশের শিল্পীদের বিচরণ এখন নিয়মিত। প্রায়ই বিভিন্ন দেশে গিয়ে গান করে আসছেন শিল্পীরা। এবার যেমন ইউরোপে উড়াল দিলেন কিশোর দাস ও মৌসুমী আক্তার সালমা। একসঙ্গে তারা ইউরোপের চারটি দেশে কনসার্ট করে আসবেন। বুধবার ঢাকা থেকে রওনা করেছেন তারা। যাওয়ার আগ মুহূর্তে ছবি পোস্ট করেই দিলেন সুখবরটি। ক্যাপশনে কিশোর লেখেন, ‘ইউরোপ ট্যুর লোডিং। আশা করছি একটা স্মরণীয় ট্যুর হতে যাচ্ছে। সবাই প্রার্থনায় রাখবেন।’
কিশোর জানালেন, প্রথমে তারা যাবেন ফ্রান্সে। ২৭ জুন সেখানেই গাইবেন। এরপর একে একে গাইবেন বেলজিয়াম, ইতালি ও স্পেনে। গায়কের ভাষ্য, ‘বেলজিয়াম ও ফ্রান্সে একটা করে শো করব। তবে ইতালি ও স্পেনে দুটি করে শো করব।’
প্রবাসীরা দেশের শিল্পীদের পেলে আনন্দিত হন বলেও জানান কিশোর। তিনি বলেন, ‘বেশ আগে থেকেই আয়োজকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। সবকিছু মিলে যাওয়ায় রাজি হয়েছি। এর আগেও ইউরোপ ট্যুর করেছি। সেখানকার প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও আমাদের গান খুব উপভোগ করেন। আশা করছি, এবারের শোগুলো আগের চেয়েও ভালো হবে।’ উল্লেখ্য, কিশোর ও সালমা দুজনেই উঠে এসেছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ থেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category