• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ঈদে ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে অপূর্ব-নীহার ‘মায়াপাখি’

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত বিনোদন: এক দিগন্তজোড়া ফসলের মাঠে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার একটি রোম্যান্টিক পোস্টার প্রকাশ পেয়েছিল সদ্যই। তাতে দেখা যায়, অপূর্বর স্পর্শে নীহার শরীর যেন বাতাসে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। সেই চেনা রোম্যান্টিক আবহ ভেঙে গত রোববার রাতে হঠাৎই সামনে এলো একদম ভিন্ন ধাঁচের দ্বিতীয় পোস্টার; যেখানে দেখা যাচ্ছে, অসংখ্য গণমাধ্যমকর্মীর ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে হাত দিয়ে বাধা দিচ্ছেন এক মারমুখী ও গম্ভীর লুকের অপূর্বকে।
পোস্টারগুলো মূলত ‘মায়াপাখি’ নামের একটি নাটকের। আগামী ঈদুল আজহা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন নাটকটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। তবে দুই ধরনের দুটি বৈচিত্র্যময় পোস্টার প্রকাশের পর মুক্তির আগেই নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, এটি শুধু সাধারণ রোম্যান্টিক গল্প নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য বা ইমোশনাল থ্রিলার।
নির্মাতা জাকারিয়া সৌখিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবেন এবং শিহরিত হবেন। আর গল্পের শেষে কোনো দর্শকই ঠিক থাকতে পারবেন না; সবার মন লুটপাট হয়ে যাবে।
অপূর্ব-নীহা ছাড়াও নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ জাহান জেবিন, মিলি বাশার, আহসানুল হক মিনু ও সমাপ্তি মাশুকসহ আরও অনেকে। আগামী ঈদুল আজহায় সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মায়াপাখি’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category