• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: টাইলস উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। পাশাপাশি কোম্পানিটির উৎপাদন লাইন-২ রক্ষণাবেক্ষণের আওতায় যুক্ত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাইয়ের ঘোষণার আলোকে কোম্পানিটির টাইলস উৎপাদন লাইন-৩ এর সংস্কার কার্যক্রম শেষ করার পর এটি পুনরায় চালু হয়েছে। আর তাদের উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, তাদের টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। উৎপাদন লাইন-২ এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ চলাকালে প্ল্যান্টের উৎপাদন লাইন-১ ও লাইন-৩ থেকে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে বিষয়টি জানানো হবে।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১১০ শতাংশ। আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা।
শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএস-এর সঙ্গে চুক্তি
‘ব্যবসায়ীদের আইনগত-যৌক্তিক দাবিতে চট্টগ্রাম চেম্বার পাশে থাকবে’
অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category