• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন ফ্যাসিবাদী সরকার মসজিদের নামে যা করেছে, সেটা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পানির চাপে সড়ক ধস, গুলশান-শাহজাদপুর লিংক রোডে যান চলাচলে বিঘ্ন আদ্-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিড়বে ৪ গুণ বড় জাহাজ, মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাতারবাড়ী সমুদ্রবন্দর টাকা নিয়েও ‘টিকিট দেয়নি’ ফ্লাইট এক্সপার্ট, ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা ‘মিলন সাহেব এত অভিশাপ কই রাখবেন’, প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীর ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন

এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির পর ছবিটির আয় ছাড়িয়েছে এক বিলিয়ন ডলার। এর মাধ্যমে এটি এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ আয় করা বায়োপিকের স্বীকৃতি পেয়েছে।
হলিউডভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী ‘মাইকেল’ এখন পর্যন্ত আয় করেছে প্রায় ১ বিলিয়ন ডলার। এই আয়ের মধ্য দিয়ে ছবিটি পেছনে ফেলেছে সংগীতশিল্পী ফ্রেডি মার্কার জীবনভিত্তিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ এবং পরমাণু বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে নির্মিত ‘ওপেনহাইমার’-কে। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ বিশ্বজুড়ে প্রায় ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে সংগীতশিল্পীর জীবনভিত্তিক বায়োপিকের ক্ষেত্রে বড় রেকর্ড গড়েছিল। পরে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ প্রায় ৯৭৭ মিলিয়ন ডলার আয় করে বায়োপিকের আয়ের তালিকায় শীর্ষে উঠে আসে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করল ‘মাইকেল’।
ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ান ফুকুয়া। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের সংগীতজীবন, খ্যাতির উত্থান এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।
মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘মাইকেল’। বিশেষ করে মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গান, নাচ ও মঞ্চ পরিবেশনার পুনর্নির্মাণ ছবিটির প্রতি দর্শকদের আকর্ষণ বাড়িয়েছে। বক্স অফিস সাফল্যের মাধ্যমে শুধু বায়োপিকের ইতিহাসেই নয়, সংগীতশিল্পীকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের ক্ষেত্রেও নতুন মানদণ্ড তৈরি করল ‘মাইকেল’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category