• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

এবার লন্ডনের উৎসবে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : গত বছর বিখ্যাত কান উৎসবে ইতিহাস গড়েছিল আদনান আল রাজীবের ‘আলী’। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে উৎসবে স্বর্ণপামের লড়াইয়ে সামিল হয়েছিল, জিতে নিয়েছিল স্পেশাল মেনশন। এরপর আরও একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি, জিতেছে পুরস্কারও।
এবার ‘আলী’র লন্ডন-জয়। ‘সাউথ বাই সাউথওয়েস্ট লন্ডন উৎসব’-এর শর্টফিল্ম প্রাইজ জিতেছে ছবিটি। গতকাল পুরস্কার ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। ওই বার্তায় লেখা হয়েছে, “দারুণ খবর! উপকূলীয় এক অঞ্চলে নারীদের গান গাওয়া নিষেধ, সে গল্পের ছবি আমাদের শর্ট ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে।’
পুরস্কার হিসেবে নির্মাতা আদনান তার পরবর্তী প্রজেক্টের জন্য পাবেন ১০ হাজার ডলার মূল্যের পোস্ট-প্রডাকশন সুবিধা। ছবিটি নিয়ে উৎসবটির জুরি সদস্যদের মতামত এরকম, ‘একজন নির্মাতার প্রথম নির্মাণ থেকে এরকম নতুন ধারার গল্প ও নির্মাণ সত্যিই অবিশ্বাস্য।’
এদিকে পুরস্কার জয়ের খবরটি ফেসবুকে শেয়ার করেছেন আদনানও। সঙ্গে লিখেছেন, “আলী’ আবারও পুরস্কার জিতল। এটা অসাধারণ একটা খবর। ধন্যবাদ উৎসব কর্তৃপক্ষকে।” উল্লেখ্য, ‘আলী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category