• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
পরীমনি–ইমতিয়াজ বর্ষণকে জুটি করে ওয়েব ফিল্ম বানাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম বাবা হারালেন সংগীতশিল্পী সালমা ওপার বাংলায় ‘তাণ্ডব’ বানাচ্ছেন অয়ন চক্রবর্তী, কেন্দ্রীয় চরিত্রে মিমি রাজপালকে শেষবারের মতো দুই সপ্তাহ সময় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন ভারতের সেন্সর বোর্ডে প্রীতি জিনতা – সুনীল শেঠি ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক চীনে বাংলাদেশের ওষুধ রপ্তানি সহজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন ফল প্রকাশের কথা ছিল। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার গণমাধ্যমকে জানান, ২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন। এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category