• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

‘ককটেল টু’ ছবিতে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিলেন রাশমিকা

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: দক্ষিণী সিনেমা থেকে বলিউড সর্বত্রই এখন জয়জয়কার অভিনেত্রী রাশমিকা মান্দানার। একের পর এক হিট ছবি উপহার দিয়ে নির্মাতাদের প্রথম পছন্দে পরিণত হয়েছেন এই ‘জাতীয় ক্রাশ’। কন্নড় সিনেমার হাত ধরে অভিনয়জগতে পা রাখলেও ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটির মাধ্যমে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়।
অল্লু অর্জুনের বিপরীতে ‘শ্রীভল্লী’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের মন জয় করে নেন তিনি। ‘পুষ্পা’র আকাশচুম্বী সাফল্যের পর রাশমিকার জনপ্রিয়তা যেমন জ্যামিতিক হারে বেড়েছে, তেমনই লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।
সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে তার আগামী সিনেমা ‘ককটেল ২’। বিটাউনে গুঞ্জন উঠেছে, এই ছবিতে সহ-অভিনেতা শাহিদ কপূরের পরেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পকেটে পুরেছেন রাশমিকা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ছবিপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক হাঁকাচ্ছেন এই অভিনেত্রী। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এই বিষয়ে রাশমিকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অথচ ক্যারিয়ারের শুরুর চিত্রটা ছিল ভিন্ন। ‘পুষ্পা’র প্রথম পর্বের বিপুল সাফল্যের পর যখন একের পর এক বড় প্রজেক্ট তার হাতে আসছিল, তখন ছবিপ্রতি মাত্র ৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন রাশমিকা। এরপর অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে রাজকীয় অভিষেক ঘটে তার।
এই এক ছবিতেই উত্তর ভারতের দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। বর্তমানে দক্ষিণ ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান ব্যস্ত রাশমিকা। একের পর এক বড় বাজেটের সিনেমা আর নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের সুবাদে নিজেকে ভারতের অন্যতম শীর্ষ চাহিদাসম্পন্ন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর সেই চাহিদারই প্রতিফলন দেখা গেল ‘ককটেল ২’ ছবির পারিশ্রমিকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category