• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

ককরোচ পার্টির আন্দোলনে অংশ নেয়ায় গ্রেফতার স্বরা ভাস্করের স্বামী ফাহাদ

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন স্বরা। এ ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন বলিউডের একাংশের তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতে নিট পরীক্ষার জালিয়াতির অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ফাহাদ আহমেদ। গত সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমিতে আয়োজিত জমায়েত থেকে পুলিশ তাকে আটক করে মাহিম থানায় নিয়ে যায়।
অভিনেত্রী স্বরা ভাস্কর সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে বিষয়টিকে ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে ফাহাদকেও পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এর আগে দিল্লিতে আন্দোলনকারীদের ‘সংসদ অভিযান’ ঘিরে যন্তর মন্তর এলাকায় কঠোর অবস্থান নেয় দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। সেখানে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ওই পরিস্থিতিতে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও অসুস্থ হয়ে পড়েন।
এদিকে ফাহাদ আহমেদসহ আন্দোলনকারীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি পেডনেকর, হুমা কুরাইশি, সোনাক্ষী সিনহা, দিলজিৎ দোসাঞ্জ, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা ও নন্দিতা দাসের মতো বলি তারকারা। তারা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের সরকারের কাছে প্রশ্ন তোলার অধিকার রয়েছে। বলপ্রয়োগ না করে আলোচনার মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category