• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
তিব্বত সীমান্তে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত ওষুধের তালিকা হোক সময়োপযোগী মানুষের নাগালের মধ্যে ডেমরা থানা বিএনপির আহবায়কের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু পিরোজপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে মারধর ও হুমকির অভিযোগ ভিনির প্রতি ১৬ ফাউলে একটি হলুদ কার্ড, ইয়ামালের প্রতি ৩ ফাউলে একটি লা লিগায় এমবাপ্পের ‘অবিশ্বাস্য’ হ্যাটট্রিক বাংলাদেশের সাফল্যে খুশি ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন রক্ষণাবেক্ষণের জন্য ব্যানার সাময়িক সরিয়ে নেয়া হয় : বিসিবি এশিয়ান গেমসের জন্য ঢাকায় ঋতু, নতুন সংকটে জিমি

কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার: কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার একটি আবাসিক হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে আহত অবস্থায় পুলিশ হেফাজতে থাকা সোলাইমানও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে সোলাইমানের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের দোতলার বারে বসেছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। পরে এক পক্ষ বাইরে থেকে আরও কয়েকজন যুবককে ডেকে আনে। তারা বারে ঢুকে রাশেদকে ছুরিকাঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এতে রাশেদের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাশেদ ফিশারিঘাট এলাকায় ব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে ফিশারিঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে মধ্যম নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোলাইমানকে আটক করে পুলিশ। এ সময় স্থানীয়দের মারধরে তিনি আহত হন বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান জানান, হোটেলের বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি বলেন, কীভাবে ঘটনার সূত্রপাত এবং এতে কারা জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আলামত সংগ্রহ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রেনেসাঁ হোটেলের বারটি বন্ধ রাখা হয়েছে। ঘটনার সময় বারের নিরাপত্তাব্যবস্থা ও প্রবেশ নিয়ন্ত্রণে কোনো ঘাটতি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, একই ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্ত শেষে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category