• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

কচুয়ায় নবাগত ইউএনওকে ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

খান সুমন, কচুয়া: বাগেরহাটের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সঙ্গে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০-টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক সদস্য সচিব শাওন সরদার, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হাওলাদার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি আউয়াল শিকদারসহ উপজেলা ছাত্রদলের সাতটি ইউনিয়নের সকল নেতাকর্মী।
কচুয়া থানার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াজ ইসলাম বলেন, উপজেলার শ্রদ্ধেয় নবাগত উপজেলা নির্বাহী অফিসার, ন্যায়ের প্রতিক, সততার বাতিঘর,ক্ষমতার মোহ নয়- যিনি কর্তব্যের টানে কাজ করেন, সততা ও নিষ্ঠাই যাঁর মূল শক্তি, জনকল্যাণমুখী বলিষ্ঠ কণ্ঠস্বর, যেমন,মাদক,চাঁদাবাজি,চুরি,ডাকাতি,ধর্ষণ সহ সকল সমাজ বিরোধি অপকর্মের বিরুদ্ধে পদক্ষেপগুলোক জানাই শ্রদ্ধেয় সালাম। তিনি আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এবং ন্যায়ের পথে অবিচল এক আলোর দিশারী,আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারন মানুষের অধিকার রক্ষায় সর্বদা নিয়োজিত যিনি প্রকৃত (ইউএনও) আমির সালমান রনি আমার এবং কচুয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা অনুষ্ঠান শেষে এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কচুয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন এবং প্রশাসনিক কাজের নানাবিধ বিষয় নিয়ে ছাত্রদলের সাথে ইউএনও খোলামেলা আলোচনা করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার কচুয়ার সার্বিক উন্নয়নে স্থানীয় ছাত্রদলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category