• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

কবীর সুমনের সম্মানে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: কবীর সুমন—শুধুই একটি নাম নয়। বরং বাংলা গানের আস্ত এক ধারার পথিকৃৎ। পৃথিবী, মানুষ কিংবা জীবনের নানা অনুষঙ্গকে অপূর্ব গানে রূপদানের কারিগর তিনি। ভারতের পশ্চিমবঙ্গের এই কিংবদন্তির জনপ্রিয়তা বাংলাদেশেও সমান, কিংবা তারও বেশি।
তাই সুমনের সম্মানে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’। এটি সুমনেরই একটি গানের লাইন। আর অফিস অঞ্চল হিসেবে বনানীকেই বেছে নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। ২ অক্টোবর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এটি।
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
এ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের তিন শিল্পী—অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। কবীর সুমনের গানের পাশাপাশি তারা নিজেদের সৃষ্ট কিছু গানও শোনাবেন।
আয়োজক ‘আজব কারখানা’র কর্ণধার জয় শাহরিয়ার বলেন, ‘যাদের গান শুনে আমরা গায়ক গীতিকার বা সিঙ্গার সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাদের মধ্যে অন্যতম কবীর সুমন। সেজন্য তাকে বিশেষভাবে সেলিব্রেট করা বা ট্রিবিউট দেয়ার জন্য আমাদের এই আয়োজন।’
জয় জানান, এ আয়োজনে দুই ধরনের টিকিট থাকছে। যারা অগ্রিম সংগ্রহ করবেন, দাম পড়বে ৭০০ টাকা। আর যারা অনুষ্ঠানের দিন ভেন্যুতে গিয়ে টিকিট নেবেন, তাদের গুনতে হবে ১ হাজার টাকা। টিকিট সংশ্লিষ্ট তথ্য মিলবে আজব কারখানার ফেসবুক পেজে। ২ অক্টোবর সন্ধ্যা ৭টায় শুরু হবে আয়োজন।
প্রসঙ্গত, এর আগে গেল জুলাইয়ে অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্টের আয়োজন করেছিল আজব কারখানা। সেখানে গেয়েছিলেন জয় শাহরিয়ার, আহমেদ সানি ও শুভ্র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category