• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ শতবর্ষেও ফুরায়নি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের জাদু

কমেডি ছবির শুটিং করাটা আমি চরম ঘৃণা করি : প্রিয়দর্শন

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : কমেডি সিনেমা বানানো নাকি চরম ঘৃণার কাজ! ২০০০ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘হেরা ফেরি’ কীভাবে বলিউড নির্মাতা প্রিয়দর্শনের জীবন বিষিয়ে তুলেছিল সেই অজানা অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন তিনি নিজেই। সম্প্রতি তার পরিচালিত নতুন থ্রিলার সিনেমা ‘হাইওয়ান’-এর প্রচারণায় এসে এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দেন এই নির্মাতা। তিনি জানান, ২০০০ সালে মুক্তি পাওয়া আইকনিক সিনেমা ‘হেরা ফেরি’র আকাশচুম্বী সাফল্যই মূলত তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল, যা পরবর্তীতে তার জীবনকে এক প্রকার বিষিয়ে তোলে।অথচ বলিউডে প্রিয়দর্শনের সূচনাটা হয়েছিল ‘গার্দিশ’ কিংবা ‘বিরাসাত’-এর মতো গভীর ও স্পর্শকাতর সব ড্রামা ধারার সিনেমা দিয়ে।
নিজের আক্ষেপ প্রকাশ করে প্রিয়দর্শন বলেন, ‘ক্যারিয়ারের শুরুটা করেছিলাম সিরিয়াস ড্রামা দিয়ে। কিন্তু ‘হেরা ফেরি’ হিট হওয়ার পরেই জীবনটা কঠিন হয়ে পড়ে। চারপাশ থেকে শুধুই কমেডির চাপ! সত্যি বলতে, কমেডি ছবির শুটিং করাটা আমি চরম ঘৃণা করি।’তার কথায়, ‘একজন নির্মাতাকে নির্দিষ্ট কোনো তকমায় আটকে ফেলা ঠিক নয়। দীর্ঘদিন একই ধারার কাজ করলে একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি কাটানো ও নতুন কিছু করার খিদে থেকেই ‘হাইওয়ান’ নির্মাণ করেছি।’
গত দুই দশকে প্রিয়দর্শন প্রায় ২০টি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন, যার ১৬টিই ছিল পুরোপুরি কমেডি। এছাড়া ‘ভুল ভুলাইয়া’ কিংবা ‘বিল্লু’র মতো দর্শকনন্দিত সিনেমাগুলোতেও ছিল হাসির রকমারি উপাদান। তবে এসবের মাঝেও নির্মাতার মন সব সময় টানে থ্রিলার আর সিরিয়াস গল্পে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category