• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: ভারতে অভিনেত্রী হিসেবে নিজের পাকা অবস্থান গড়ে নিয়েছেন বাংলাদেশের জয়া আহসান। তবে রাজনৈতিক ইস্যুতে না জড়িয়ে সাধারণত কাজ নিয়েই থাকেন তিনি। কিন্তু এবার ঘটল ব্যতিক্রম। নেমা আসলেন কলকাতার রাজপথে, দিলেন স্লোগান। আর তা নিয়েই দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
ভারতের স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) আগের রাতে একটি র‍্যালিতে অংশ নেন জয়া। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক, নারী বিধায়ক ও বাংলা চলচ্চিত্রের একাধিক তারকাও অংশ নেন। জয়া ছাড়াও তারকার মধ্যে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালী প্রমুখ। ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতে দেখা যায় তাদের।
ওই মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে জয়া আহসানকে নিয়ে হচ্ছে আলাদা চর্চা। অনেকে প্রশ্ন তুলছেন, অন্য দেশের মানুষ হয়ে জয়া কেন এমন আয়োজনে হাজির হলেন?
পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুসারে, রাতের কলকাতা যেন নারীদের জন্য নিরাপদ থাকে, সেটার দাবিতেই রাস্তায় নেমেছিলেন রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষেরা। তাদের সঙ্গেই যোগ দেন জয়া। অবশ্য জয়ার এই ভূমিকার প্রশংসাও করছেন অনেকে। নারীদের নিরাপত্তার জন্য রাজপথে নেমে আওয়াজ তোলার বিষয়টিকে বাহবা দিচ্ছেন কেউ কেউ।
যদিও প্রশংসা বা সমালোচনা, কোনো বিষয়েও প্রতিক্রিয়া দেননি জয়া। আপাতত জয়া সেখানে রয়েছেন, তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। ছবিটি দারুণ সাড়া পেয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category