• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভৌতিক-থ্রিলারে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন সাইফ-কিয়ারা আগামীকাল মুক্তি পাচ্ছে সালমান খানের আরবি চলচ্চিত্র অ্যাকশন থ্রিলার ‘৭ ডগস’ বাগেরহাটে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন ইসলামে সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টিভাবনা নবী মুসার জননী যেভাবে আল্লাহর ওপর আস্থা রেখেছেন কোরআনে বর্ণিত ৬ নারীর জীবনীতে যে শিক্ষা রয়েছে একটি উচ্চতর নৈতিক নির্দেশনা এবং আচরণগত পথনির্দেশ করে সুরা মাউন এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’দিাবি করল ইরান সন্তানদের নিয়ে অবশেষে যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

কাতারে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার ও সুরক্ষা বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: কাতারের দোহায় দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাইদ বিন সামিখ আল মারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা জোরদার, কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) কাতারের দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে কাতারের অর্থনৈতিক সমৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অসামান্য ও কার্যকর অবদানের ভূয়সী প্রশংসা করেন কাতারি শ্রমমন্ত্রী ড. আল মারি। তিনি জানান, বাংলাদেশি শ্রমিকরা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাতারের বিভিন্ন খাতে অবদান রাখছেন। দুই মন্ত্রীই শ্রম ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এবং কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে নিজ নিজ সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category