• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
“দক্ষতা উন্নয়নে মনোযোগী হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বহুগুণে বেড়ে যাবে” নরওয়েতে ইতিহাসের মাঝে থাকার সুযোগ শিবচরে নারী হত্যা মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ ‘নায়করাজ’ রাজ্জাককে নিয়ে শাকিব খানের আবেগঘন বার্তা লন্ডনে সংবাদ সম্মেলনে সালমান শাহর নীলা চৌধুরী বললেন, ১০০ কোটির প্রস্তাব এসেছিল গাড়ি আছে, চালক আছেন; রাস্তায় যাত্রীও আছে তবে সিএনজি পাম্পে গ্যাস নেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন

ভৌতিক-থ্রিলারে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন সাইফ-কিয়ারা

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : বয়স কিংবা ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের। তবে সাইফ আলি খান এখনো তার কাজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তাই এই সময়ের শিল্পীদের সঙ্গেও তাকে হরহামেশা পর্দায় দেখা যায়। এবার তাকে দেখা যাবে কিয়ারা আদভানির সঙ্গে। যিনি বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, ভৌতিক-থ্রিলার ধাঁচের গল্পের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন সাইফ-কিয়ারা। নির্মাণে কনিকা ঢিলন। এ সিনেমার মাধ্যমে তার পরিচালনায় অভিষেক হবে। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। বছরের শেষ দিকে শুরু হবে শুটিং।
সিনেমাটির ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ‘কানিকার পরবর্তী সিনেমায় সাইফ ও কিয়ারা একসঙ্গে অভিনয় করবেন। এটি একটি দারুণ থ্রিলার, যের গল্পে থাকবে অতিপ্রাকৃত উপাদানও। সাইফ-কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।’ এতদিন চিত্রনাট্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন কনিকা ঢিলন। তার গল্পে ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলো দর্শক পছন্দ করেছে। এবার নিজেই নামছেন পরিচালনায়। তাই দর্শকেরও বিশেষ নজর থাকবে এ সিনেমার প্রতি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category