• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
নীতা আম্বানীর পোশাকে ১৫ কোটির ফড়িং! তৈরিতে লেগেছে ১০ বছর হোমনায় যৌতুকের টাকার চাপ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল পিরোজপুরকে মাদকমুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের সহযোগিতার আহ্বান নেতানিয়াহুর সঙ্গে জোট নয়, ট্রাম্পের অনুরোধেও অনড় আইজেনকট যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬ ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসার মেয়াদ কমানোর দাবি মণিপুর সহিংসতায় বিজেপি সরকারের ব্যর্থতা: কংগ্রেস তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি

কারাগারে থেকেও বেতন তোলা রংপুরের সেই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name / ৭০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রংপুর: রংপুরের কাউনিয়ায় প্রভাষক মোহাম্মদ আলী বাবুকে কারাগারে থেকে বেতন তোলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাউশি। মীরবাগ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের এ প্রভাষক প্রতারণা মামলায় প্রায় দুই মাস কারাবন্দি অবস্থায় পূর্ণ বেতন-ভাতাদি উত্তোলন ও আত্মসাৎ করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদ সই করা এক নোটিশে তাকে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে গভর্নিং বডির অনুমোদন, চার বছরের চুক্তিপত্র এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই দীর্ঘদিন ‘শিক্ষা ছুটি’র নামে অনুপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ আলী বাবু।
এছাড়া, দুর্নীতি ও ফৌজদারি মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় প্রতারণামূলকভাবে এবং অবৈধ সুবিধা নিয়ে সরকারি এমপিওভুক্ত পূর্ণ বেতন-ভাতাদি উত্তোলন ও আত্মসাৎ করেছেন, যা সরকারি অর্থের অপচয়ের শামিল এবং প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় ছদ্মবেশে ও অনিয়মতান্ত্রিক উপায়ে (ভৌতিকভাবে) সই করেছেন। ২০২৪ সালে ৪৪ দিন এবং ২০২৫ সালে ৯ দিন সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন তিনি। তার দীর্ঘ অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার কারণে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
শিক্ষা বিধিমালা ও সরকারি চাকরি আইনের পরিপন্থি এ গুরুতর অসদাচরণ, জালিয়াতি এবং আর্থিক অনিয়মের দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণপূর্বক চাকরি থেকে বরখাস্ত করা হবে না-তা নোটিশ প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category