• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছেন কাতারের রাজমাতা সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না পিরোজপুরের নদীগুলোতে এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে : নাহিদ ইসলাম প্রস্তুত থাকুন, আগামীর লংমার্চ ঢাকার দিকে: শফিকুর রহমান লক্ষ্মীপুরে মিষ্টির দোকান-খাদ্যপণ্য পরিবেশককে ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীর বাজারে বেগুনের কেজি ১০০ টাকা, অজুহাত পানি বৃদ্ধি

কালিয়াকৈরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: এলাকাবাসীর বিক্ষোভ, মামলা

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কিশোর রিফাত (১৫) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন দুপুরে রশিদপুর দেয়ান চালা এলাকায় রিফাত ওই শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি সংলগ্ন জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে শিশুটি বাড়িতে ফিরে অস্বাভাবিক আচরণ করলে এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাতের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং এলাকা ছাড়া করার হুমকি দেয়। স্থানীয়ভাবে মীমাংসার নামে কালক্ষেপণ করার চেষ্টা করা হলে ক্ষুব্ধ এলাকাবাসী বিচার দাবিতে রাস্তায় নেমে আসে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এদিকে, অভিযুক্তের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিবারের সবাই গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category