• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
নিজ দলের নেতা–কর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানালেন রফিকুল ইসলাম জামাল এমপি অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ তিনদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর

কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের উপহার নিয়ে ফেঁসে যাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে তৈরি হলো নতুন নাটকীয়তা। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের দেয়া চার্জ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় ১১ জুন (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টে জরুরি শুনানি হয়েছে। এর আগে জ্যাকুলিনের আইনজীবীরা বিষয়টি নিয়ে অতি দ্রুত শুনানির আর্জি জানান। সেই প্রেক্ষিতে বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এ এস চন্দুরকরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ মামলাটি শুনতে সম্মতি প্রকাশ করে এবং বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করে।
গত ৩০ মে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে পুরোপুরি চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আপিল করেছেন অভিনেত্রী।
মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাবি, মূল অভিযুক্ত কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে গাড়ি, হিরের গহনাসহ কোটি কোটি টাকার একাধিক দামি উপহার নিয়েছেন জ্যাকুলিন। নিম্ন আদালতের পর্যবেক্ষণ ছিল, ইডির পেশ করা তথ্য-প্রমাণে প্রাথমিকভাবে জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগের স্পষ্ট ভিত্তি রয়েছে।
আদালত আরও জানায়, সুকেশের উপার্জিত কালো টাকা বা অপরাধের অর্থের সুবিধাভোগী ছিলেন জ্যাকুলিন এবং সেই অবৈধ অর্থের উৎস সম্পর্কেও তিনি সম্পূর্ণ অবগত ছিলেন এমনটা সন্দেহ করার মতো পর্যাপ্ত উপাদান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category