• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
নীতা আম্বানীর পোশাকে ১৫ কোটির ফড়িং! তৈরিতে লেগেছে ১০ বছর হোমনায় যৌতুকের টাকার চাপ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল পিরোজপুরকে মাদকমুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের সহযোগিতার আহ্বান নেতানিয়াহুর সঙ্গে জোট নয়, ট্রাম্পের অনুরোধেও অনড় আইজেনকট যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬ ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসার মেয়াদ কমানোর দাবি মণিপুর সহিংসতায় বিজেপি সরকারের ব্যর্থতা: কংগ্রেস তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি

কু‌ড়িগ্রা‌মে সারের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকে কৃষকরা সারের জন্য সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজন না আসায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে তাদের হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সার বিতরণ শুরু হয়।
কয়েকজন কৃষকের অভিযোগ, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা সার পাচ্ছেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় তারা সড়ক অবরোধে বাধ্য হন। এর আগে জেলার বিভিন্ন জায়গায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের নয় উপজেলায় কৃষক রয়েছেন পাঁচ লাখ ৮৪ হাজার ৬২০ জন। জুলাই, আগস্ট এবং চলতি সেপ্টেম্বর মাসে কুড়িগ্রাম জেলার জন্য ১২ হাজার ৪৮৩ টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই বরাদ্দ করা হয় চার হাজার ৬৪৪ টন ইউরিয়া।
এ বিষয়ে ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’ ডিলারের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, ‘সারের জন্য মানুষের প্রচুর চাপ রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সকাল ১০টা বাজতে না বাজতেই কৃষকরা তাড়াহুড়া শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করেন। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে বিতরণ শেষের পথে।’
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণ কেন্দ্রে আজ প্রচুর কৃষক উপস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছুটা হিমশিম খেতে হয়। পরে ইউএনও এবং পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, সকাল আটটায় সার বিতরণ করার কথা ছিল। কিন্তু প্রচুর চাপ থাকায় ডিলারের লোকজন সাহস পায়নি বিতরণ করতে। এ সময় তারা সাইডে আড়ালে ছিল। দেরি হওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা টায়ার জ্বালিয়ে সড়কে আগুন দেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category