• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা
আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মধ্য দিয়ে নতুন গণমাধ্যমের যাত্রা শুরু

কুষ্টিয়ায় দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার উদ্বোধন

Reporter Name / ১৮৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জীবন মাহমুদ ডাবলু, কুষ্টিয়া: কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন সংবাদমাধ্যম ‘দৈনিক লালন বার্তা’। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লালন টিভি ২৪ ও দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার অস্থায়ী কার্যালয় কুষ্টিয়া ছয় রাস্তার মোড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শামসুল আলম স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন টিভির চেয়ারম্যান এবং দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. সেলিম মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক প্রভাত পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি জীবন মাহমুদ ডাবলু, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের খুলনা ব্যুরোপ্রধান আশরাফ ইকবাল পিকলু মাজমাদার এবং জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম রেজা সালাম, জুবায়ের আহমদ, শামীম রেজাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালন টিভি ২৪-এর নিউজ এডিটর এস এম পান্না।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশন এবং সমাজের নানা অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম স্বপন বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। একটি সংবাদমাধ্যমের প্রধান শক্তি হলো তার বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। তিনি দৈনিক লালন বার্তার নতুন পথচলাকে স্বাগত জানিয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. সেলিম মাহমুদ বলেন, দৈনিক লালন বার্তা শুধু একটি সংবাদমাধ্যম হিসেবে নয়, বরং সত্য, ন্যায়, মানবিকতা ও জনমানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে। তিনি পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. মুনজুরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব ও পরিধি ক্রমেই বাড়ছে। তবে সংবাদ পরিবেশনে দ্রুততার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, পেশাদারিত্ব ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি দৈনিক লালন বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে পত্রিকাটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শামসুল আলম স্বপন।
নতুন এই অনলাইন সংবাদমাধ্যমের যাত্রাকে ঘিরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ সংরক্ষণ এবং কুষ্টিয়ার সম্ভাবনা ও সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার মধ্য দিয়ে দৈনিক লালন বার্তা গণমানুষের আস্থার গণমাধ্যম হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category