• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, চাপে ট্রাম্প গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত নীতা আম্বানীর পোশাকে ১৫ কোটির ফড়িং! তৈরিতে লেগেছে ১০ বছর হোমনায় যৌতুকের টাকার চাপ, গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল পিরোজপুরকে মাদকমুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের সহযোগিতার আহ্বান নেতানিয়াহুর সঙ্গে জোট নয়, ট্রাম্পের অনুরোধেও অনড় আইজেনকট যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬

গাংনীতে হাতবোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে হাতবোমা (ককটেল) সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটির পাশে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর গোয়াল গ্রামের সোনালী বাংলা ক্লাবপাড়া এলাকায় এগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয় বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
স্থানীয়রা জানান, সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের বড়ার দোকানের বেঞ্চের ওপর হাতবোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা বস্তুটি উদ্ধার করে।
চিরকুটে লেখা ছিল- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম। আতাহার হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিলি আবার আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোদের সরদার রুশ ৮ লাখ টাকা দেওয়ার কথা কেউ দিলিনাতো। বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, খবর আছে। সত্য কথার শত্রু অনেক।
মেহেরপুর গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ হাতবোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category