• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের

গাজীপুরে প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা ধরা পড়েনি

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর : ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেয়ার পথে টয়লেটে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা করেছে পুলিশ। ওই মামলায় একমাত্র আসামি পিচ্চি রাজা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ি থানার ওসি ইফতেখার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় কোনাবাড়ি থানার এসআই বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে মামলা করেছেন। ২৫ মামলার আসামি পলাতক রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। আসামি পলায়নের ঘটনায় এর আগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে পুলিশ।
প্রসঙ্গত, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরা দেয়ার জন্য প্রিজন ভ্যানে নিয়ে যায়। হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা টয়লেটে যাওয়ার কথা বলেন। পরে আনা-নেয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে টয়লেটে নিয়ে গেলে কৌশলে পালিয়ে যান। গত ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। তখন তার সঙ্গে তার স্ত্রী ও শ্যালকও ছিলেন।
পুলিশ বলছে, পিচ্চি রাজা ঢাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে কমপক্ষে ২৫টি মামলার তথ্য পাওয়া গেছে।
এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছিল পুলিশ। পিচ্চি রাজা মূলত ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প কেন্দ্রিক একটি মাদকচক্রের হোতা বলে পুলিশের তথ্য। সেখানে বিবদমান কয়েকটি মাদকচক্রের মধ্যে গত আড়াই বছরে একাধিক রক্তক্ষয়ী সংঘাত হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category